২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রম শুরুর আগে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে তাদের অনুমতি ছাড়াই অনলাইনে ভর্তির আবেদন করছে প্রতারক চক্র—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

















