লর্ডসে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে তোলপাড়। ব্যর্থতার দায়ে শুধু খেলোয়াড় নয়, টিম ম্যানেজমেন্টেও বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তৃতীয় ও শেষ টেস্টের আগে দলে একাধিক নতুন মুখ যোগ করার পাশাপাশি কোচিং স্টাফেও আসতে পারে রদবদল। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সোমবারই কয়েকজন ক্রিকেটারের ইংল্যান্ডে যাওয়ার কথা।

















