ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালের রাসুয়া জেলার ভোতে কোশি এলাকায় নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমানে ভোতে কোশি ও ত্রিশূলী নদীর পানির প্রবাহ স্বাভাবিক থাকলেও উজানে নদীর গতিপথ বন্ধ হয়ে তৈরি হওয়া একটি অস্থায়ী হ্রদ ক্রমেই বড় হচ্ছে।
সেটি ভেঙে গেলে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ।




















