আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

কুর্মিটোলা হাসপাতালে আনসারের তৎপরতায় হারানো শিশু উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 06:01:44 pm, Saturday, 29 August 2026
  • 68

কুর্মিটোলা হাসপাতালে আনসারের তৎপরতায় হারানো শিশু উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হারিয়ে যাওয়া পাঁচ বছর বয়সী এক শিশুকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার বাহিনীর এক সদস্য। শনিবার (২৯ আগস্ট) এ ঘটনায় হাসপাতালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে চিকিৎসার জন্য বাবা-মায়ের সঙ্গে কুর্মিটোলা হাসপাতালের বহির্বিভাগে এসেছিল শিশু আলমগীর। একপর্যায়ে পরিবারের সদস্যদের চোখ এড়িয়ে সে হারিয়ে যায়। আতঙ্কিত অবস্থায় একা ঘোরাফেরা করতে দেখে দায়িত্বরত আনসার সদস্য মো. সাইফুল ইসলাম শিশুটিকে নিরাপদ হেফাজতে নেন। পরে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় শিশুটির অভিভাবকদের খুঁজে বের করার উদ্যোগ নেন। দীর্ঘ অনুসন্ধানের পর পরিচয় যাচাই-বাছাই শেষে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে আলমগীরকে তার বাবা-মায়ের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা-বাবা। তারা আনসার সদস্য মো. সাইফুল ইসলাম ও বাংলাদেশ আনসার বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাসপাতাল সূত্র জানায়, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতেও আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। এ ঘটনাটি তাদের দায়িত্বশীলতা ও মানবিক সেবার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কক্সবাজারে রিসোর্টে আগুন: নারায়ণগঞ্জে একই পরিবারের ৩ জনের দাফন সম্পন্ন

কুর্মিটোলা হাসপাতালে আনসারের তৎপরতায় হারানো শিশু উদ্ধার

Update Time : 06:01:44 pm, Saturday, 29 August 2026