রাজধানীর কদমতলীর শ্যামপুরের বরইতলা এলাকায় ছুরিকাঘাতে মো. জনি (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। নিহতের চাচাতো ভাই নাঈম ইসলাম জানান, জনি রাতে রিকশা চালাতে বের হয়েছিলেন। শনিবার (২৯ আগস্ট) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে গিয়ে তিনি জনির মরদেহ দেখতে পান।
এর আগে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় জনিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।




















