আজ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

প্রোপাগান্ডা ছড়িয়ে আ.লীগের পারপাস সার্ভ করছে বিরোধীদল: আবু হানিফ

  • MIT ERP
  • Update Time : 05:28:05 pm, Monday, 24 August 2026
  • 25

প্রোপাগান্ডা ছড়িয়ে আ.লীগের পারপাস সার্ভ করছে বিরোধীদল: আবু হানিফ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে বিরোধীদল—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আবু হানিফ বলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, তারেক রহমানের সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, কোন সংস্থার জরিপ থেকে এই তথ্য পাওয়া গেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন কোন সংস্থা ৫১২ জনকে গুম করেছে, তার সুনির্দিষ্ট হিসাব কোথায়? গুম হওয়া ৫১২ জনের বিষয়ে পরিবারের অভিযোগ কোথায়?

তিনি বলেন, হামিদুর রহমান আজাদের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তার কাছে তথ্য-প্রমাণ থাকলে তা জনগণের সামনে হাজির করা উচিত। তথ্য-প্রমাণ না থাকলে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর দায়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার দায়ে তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আবু হানিফ আরও বলেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যকে আওয়ামী লীগ পুঁজি করে প্রোপাগান্ডা চালাতে পারে।

জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ আওয়ামী লীগের ‘পারপাস সার্ভ’ করার জন্যই কি এই মিথ্যা তথ্যের ভিত্তিতে বক্তব্য দিয়েছেন—এ প্রশ্নও তোলেন তিনি। তিনি বলেন, ‘প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের পারপাস সার্ভ করা কি বিরোধী দলের রাজনীতি? ’ আবু হানিফ দাবি করেন, বর্তমান সরকারের আমলে সবচেয়ে আলোচিত গুমের ঘটনা ছিল ধর্ষণ মামলা থেকে বাঁচতে শিবির নেতার গুমের নাটক।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

৪৮তম বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি

প্রোপাগান্ডা ছড়িয়ে আ.লীগের পারপাস সার্ভ করছে বিরোধীদল: আবু হানিফ

Update Time : 05:28:05 pm, Monday, 24 August 2026