আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৯%

বুড়িগঙ্গার তীরে ৩ কোটি ৬৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

  • MIT ERP
  • Update Time : 06:19:12 pm, Saturday, 22 August 2026
  • 31

বুড়িগঙ্গার তীরে ৩ কোটি ৬৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পলিথিনের পরিমাণ ২৪ হাজার ২০০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬৩ লাখ টাকা।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল বুড়িগঙ্গা নদীতীরবর্তী আরমানিটোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক একটি নির্মাণাধীন ভবনে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য ৩ কোটি ৬৩ লাখ টাকা। কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় পলিথিনের প্রকৃত মালিককে পাওয়া যায়নি। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা পলিথিনের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, পরিবেশ সুরক্ষা ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্ত মন্ত্রী

বুড়িগঙ্গার তীরে ৩ কোটি ৬৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

Update Time : 06:19:12 pm, Saturday, 22 August 2026