আজ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৫ ভাদ্র, ১৪৩৩ | ০৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৫%

বার্সেলোনায় যোগ দিলেন রদ্রি, খরচ কত হলো?

  • MIT ERP
  • Update Time : 09:01:16 pm, Wednesday, 19 August 2026
  • 17

বার্সেলোনায় যোগ দিলেন রদ্রি, খরচ কত হলো?

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শুরুতে রেয়াল মাদ্রিদকে জড়িয়ে গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত কাতালান ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছেন রদ্রি। ৩০ বছর বয়সী এ স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে চার বছর মেয়াদের চুক্তি করেছে বার্সা।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, রদ্রির কাছে রেয়াল মাদ্রিদের প্রস্তাবও ছিল। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বার্সার জার্সি গায়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন রদ্রি।

তা রদ্রিকে পেতে বার্সার কত খরচ হলো? ইএসপিএন জানিয়েছে, রদ্রিকে প্রাথমিকভাবে বার্সার খরচ হয়েছে ৬ কোটি ইউরো। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ৮৪৭ কোটি টাকা। তবে এখানেই শেষ নয়। বার্সায় রদ্রির পারফরম্যান্স ও বিভিন্ন শর্ত পূরণের ওপর ভিত্তি করে আরও ১ কোটি ৬৫ লাখ ইউরো (২৩৩ কোটি টাকা) পেতে পারে ম্যান সিটি। সব মিলিয়ে রদ্রিকে পেতে বার্সার খরচ হতে পারে প্রায় ১০৮০ কোটি টাকা!

এদিকে বার্সায় যোগ দিয়ে রদ্রি বলেছেন, ‘এখানে (বার্সায়) এসে আমি খুব আনন্দিত। এটা আমার জন্য সত্যিই বিশেষ দিন। ক্যারিয়ারের নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হচ্ছে।’

রদ্রির সামনে দুটি সুযোগ ছিল। একদিকে রেয়াল মাদ্রিদ, অন্যদিকে বার্সা। কিন্তু তার চেয়েও কঠিন ছিল ম্যান সিটিকে ছাড়া। ৩০ বছর বয়সী এ মিডফিল্ডার বলেছেন, ‘সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। আমাকে সিটি ছাড়তে হয়েছে— যে ক্লাব আমাকে সবকিছু দিয়েছে। সেখানে আমি খুব সুখে ছিলাম এবং তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব। তারা যেভাবে আমার বিদায়ের বিষয়টি সহজ করেছে, সেটারও আমি প্রশংসা করি।’

তা বার্সাকে কেন বেছে নিলেন, এমন প্রশ্নের জবাবে স্প্যানিশ তারকা বলেছেন, ‘বার্সেলোনা সবসময়ই আমার কাছে বিশেষ ক্লাব। এখানকার মূল্যবোধ ও খেলার ধরন আমাকে আকৃষ্ট করেছে। সত্যি বলতে, আমার কাছে আরেকটি প্রস্তাব ছিল। কিন্তু বার্সাই ছিল আমার প্রথম পছন্দ এবং আমি এখানকার বোর্ডকে সেটাই জানিয়েছিলাম।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

খুলনায় আইনজীবী তারিক মাহমুদ তারা কারাগারে প্রেরিত

বার্সেলোনায় যোগ দিলেন রদ্রি, খরচ কত হলো?

Update Time : 09:01:16 pm, Wednesday, 19 August 2026