আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

প্রধানমন্ত্রী আমার দুলাভাই, শালী হিসেবে অনেক দাবি থাকে: বিআরটিসি চালক এস কে ফাইমা

  • MIT ERP
  • Update Time : 08:43:03 pm, Tuesday, 18 August 2026
  • 56

প্রধানমন্ত্রী আমার দুলাভাই, শালী হিসেবে অনেক দাবি থাকে: বিআরটিসি চালক এস কে ফাইমা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধানমন্ত্রী আমার দুলাভাই, আর দুলাভাইয়ের কাছে শালীদের তো অনেক দাবি থাকে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পিংক বাসের নারী চালক এস কে ফাইমা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে নারীদের জন্য চালু করা পিংক বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নারীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে বিআরটিসি এ সেবা চালু করেছে। নিজ এলাকার সম্পর্কের সূত্র ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিলেটের সিলাম ইউনিয়নের ‘দুলাভাই’ উল্লেখ করে নানা প্রত্যাশার কথা তুলে ধরেন ফাইমা।

তিনি বলেন, ‘আমার বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু সিলেট জেলা বা বিভাগের দুলাভাই নন, তিনি আমাদের সিলাম ইউনিয়নেরও দুলাভাই। ’ ফাইমা আরও বলেন, ‘একই ইউনিয়নে আমার বাড়ি। তাই প্রধানমন্ত্রী আমার দুলাভাই। আর দুলাভাইয়ের কাছে শালীদের অনেক দাবি থাকে।

’ নিজেদের দায়িত্বের প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে নতুন এই প্রকল্প চালু হয়েছে। এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ পেশায় নিজেদের নিয়োজিত করে নারীদের সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। যাত্রীদের আরও ভালো সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন তিনি। বিআরটিসির এই নারী চালক বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো মহিলা বাস সার্ভিস চালু হয়েছে।

সিলেটের একজন মেয়ে এবং দুলাভাইয়ের শালী হিসেবে এই উদ্যোগের অংশ হতে পেরে আমি গর্বিত। ’ তিনি জানান, বিআরটিসির দোতলা বাস চালানোর মাধ্যমে তাঁর নতুন দায়িত্বের যাত্রা শুরু হয়েছে। হেভি ড্রাইভিং লাইসেন্স থাকায় তিনি এই সেবায় যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। ভবিষ্যতে মেট্রোরেলসহ আরও বড় পরিসরে নারীদের সেবা দেওয়ার সুযোগ দেওয়ার দাবিও জানান ফাইমা।

একই সঙ্গে এ কাজে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি। বিআরটিসি জানিয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ ১০টি রুটে পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। সপ্তাহে পাঁচ দিন এসব বাস চলাচল করবে। এ ছাড়া ঢাকার বাইরে বগুড়ার শেরপুর–মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট–পতেঙ্গা রুটে দুটি বাস চালুর পরিকল্পনা রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কক্সবাজারে রিসোর্টে আগুন: নারায়ণগঞ্জে একই পরিবারের ৩ জনের দাফন সম্পন্ন

প্রধানমন্ত্রী আমার দুলাভাই, শালী হিসেবে অনেক দাবি থাকে: বিআরটিসি চালক এস কে ফাইমা

Update Time : 08:43:03 pm, Tuesday, 18 August 2026