আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

শাহজালাল বিমানবন্দরে সিগারেট, ক্রিম ও মদসহ আটক ১, কোটি টাকার পণ্য জব্দ

  • MIT ERP
  • Update Time : 11:46:00 pm, Monday, 17 August 2026
  • 96

শাহজালাল বিমানবন্দরে সিগারেট, ক্রিম ও মদসহ আটক ১, কোটি টাকার পণ্য জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে ধারাবাহিক তিনটি পৃথক অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও বিদেশি মদ আটক করা হয়েছে।

তিন অভিযানে মোট ৩৪৯ কার্টুন বিদেশি সিগারেট, ৩৮০ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম এবং ১ লিটার বিদেশি মদ আটক করা হয়। আটক পণ্যের সম্মিলিত শুল্কায়নযোগ্য ও বাজারমূল্য ৯০ লাখ ১৬ হাজার টাকা। এসব পণ্যের প্রযোজ্য শুল্ক-কর ৮৭ লাখ ৯০ হাজার ৮৬০ টাকা। শুল্ক-করসহ আটক পণ্যের মোট মূল্য দাঁড়ায় ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা। প্রথম অভিযান: তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টুন সিগারেট ১৭ আগস্ট ২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের এ-শিফট দুবাই থেকে আগত EK582 ও EK586 ফ্লাইটে বিশেষ অভিযান চালায়।

এ সময় তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টুন সিগারেট, ৯ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম ও ১ লিটার বিদেশি মদ আটক করা হয়। আটক সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা। এতে ৬২১ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর ৪২ লাখ ২২ হাজার ৮০০ টাকা। বিদেশি মদের শুল্কায়নযোগ্য মূল্য ২০ হাজার টাকা এবং ৬১০ দশমিক ৩০ শতাংশ হারে শুল্ক-কর ১ লাখ ২২ হাজার ৬০ টাকা।

এছাড়া আটক নিষিদ্ধ ক্রিমের বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এই অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ৫২ লাখ ২৪ হাজার ৮৬০ টাকা। দ্বিতীয় অভিযান: BG148 ফ্লাইটে ১৭৯ কার্টুন সিগারেট এর আগে ১১ আগস্ট ২০২৬ দুবাই থেকে আগত BG148 ফ্লাইটে অভিযান চালায় সিআইআইডির এ-শিফট। এ সময় বিভিন্ন যাত্রীর কাছ থেকে ১৭৯ কার্টুন বিদেশি সিগারেট ও ৫২ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম আটক করা হয়।

আটক সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৭ লাখ ১৬ হাজার টাকা। এতে ৬২১ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর ৪৪ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা। নিষিদ্ধ ক্রিমের শুল্কায়নযোগ্য মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা। এ অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ৬২ লাখ ২ হাজার ৩৬০ টাকা। তৃতীয় অভিযান: ফরেন পোস্ট অফিসে ৩১৯ কেজি নিষিদ্ধ ক্রিম আটক অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগস্ট ২০২৬ বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযান চালায় সিআইআইডি।

এ অভিযানে একসঙ্গে ৩১৯ কেজি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম আটক করা হয়। আটক ক্রিমের আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। সিআইআইডির তিনটি অভিযানে আটক পণ্যের সম্মিলিত শুল্কায়নযোগ্য ও বাজারমূল্য ৯০ লাখ ১৬ হাজার টাকা। এর বিপরীতে প্রযোজ্য শুল্ক-কর ৮৭ লাখ ৯০ হাজার ৮৬০ টাকা।

ফলে শুল্ক-করসহ আটক পণ্যের সম্মিলিত মূল্য ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা। চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব সুরক্ষায় গোপন তথ্য সংগ্রহ, ঝুঁকিভিত্তিক নজরদারি এবং যাত্রী ও কার্গো/পার্সেল পর্যায়ে সিআইআইডির অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কক্সবাজারে রিসোর্টে আগুন: নারায়ণগঞ্জে একই পরিবারের ৩ জনের দাফন সম্পন্ন

শাহজালাল বিমানবন্দরে সিগারেট, ক্রিম ও মদসহ আটক ১, কোটি টাকার পণ্য জব্দ

Update Time : 11:46:00 pm, Monday, 17 August 2026