আজ রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের জন্য বিশেষ অধিদপ্তর গঠনের ঘোষণা

  • MIT ERP
  • Update Time : 07:14:59 pm, Saturday, 15 August 2026
  • 5

গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের জন্য বিশেষ অধিদপ্তর গঠনের ঘোষণা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারকে মূল্যায়নের জন্য নতুন করে একটি অধিদপ্তর করা হবে এবং তাদের গেজেটভুক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘নির্যাতিতদের পরিবারগুলোর জন্য সরকার কিছু করতে চায়।

এ সংক্রান্ত নতুন করে একটি অধিদপ্তর করা হবে এবং তাদের গেজেটভুক্ত করে স্বীকৃতি দেওয়া হবে। ’ তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানে যারা গ্যাজেটভুক্ত হওয়ার কথা…অন্তবর্তীকালীন সরকারের সময় তড়িঘড়ি করে সেটা ক্লোজ করে দিয়েছে। কিন্তু আমরা বঞ্চিতদের মূল্যায়ন করতে সেটা আবার ওপেন করেছি। মুক্তিযোদ্ধার তালিকা থেকে বিএনপির অনেক লোককে বাদ দেওয়া হয়েছে।

ফ্যাসিবাদী শক্তি যাদের বঞ্চিত করেছে, আমরা তাদেরকে মূল্যায়ন করব। ’ আহমেদ আজম খান বলেন, ‘খালেদা জিয়া জীবিতকালে যেমন ইতিহাস ছিলেন, মৃত্যুর পরও ইতিহাস হয়ে আছেন। দেড় কোটির বেশি মানুষ তার জানাযায় উপস্থিত হয়েছেন। ১০ কোটির বেশি মানুষ টিভিতে জানাজা দেখেছেন। আর ১৫ কোটি মানুষ ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছেন।

এমন জনপ্রিয়তা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। যতবার নির্বাচনে এসেছেন, তিনি ততবারই মানুষের ভালোবাসা পেয়ে নির্বাচিত হলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

হবিগঞ্জের চুনারুঘাটে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের জন্য বিশেষ অধিদপ্তর গঠনের ঘোষণা

Update Time : 07:14:59 pm, Saturday, 15 August 2026