4:30 pm, Saturday, 15 August 2026

আগামীকাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • MIT ERP
  • Update Time : 04:29:53 pm, Saturday, 15 August 2026
  • 0

আগামীকাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকাল ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

রাজনৈতিক সমাবেশ না থাকলেও প্রিয় নেতাকে একনজর দেখতে অপেক্ষায় রয়েছেন জেলার হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিশোরগঞ্জের বিভিন্ন ভেন্যুতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সফরের শুরুতে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর কটিয়াদীর সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি।

পরে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দেশের সেরা ১৪ জন মৎস্য খামারিকে স্বর্ণপদক প্রদান করা হবে। এরপর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফরের শেষ পর্যায়ে কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সমাবেশ না থাকলেও প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জ জেলাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তাকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন।

প্রধানমন্ত্রীর চলাচলের সড়কের পাশে দাঁড়িয়ে স্বাগত জানাতে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। এ সফরকে ঘিরে জেলার মানুষের মধ্যেও তৈরি হয়েছে নানা প্রত্যাশা। বিশেষ করে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, রেলপথ ডাবল লেনে উন্নীতকরণ এবং স্বাস্থ্য খাতের উন্নয়নসহ জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যকর নির্দেশনা ও আশ্বাস প্রত্যাশা করছেন স্থানীয়রা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলাজুড়ে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে সড়কে অপেক্ষার প্রহর গুনছেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

আগামীকাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : 04:29:53 pm, Saturday, 15 August 2026