10:57 am, Saturday, 15 August 2026

ঝালকাঠিতে জন্মাষ্টমীর প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 10:55:59 am, Saturday, 15 August 2026
  • 0

ঝালকাঠিতে জন্মাষ্টমীর প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঝালকাঠিতে পূজা উদযাপন পরিষদের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সাংবাদিক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক সাহার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের আখড়াবাড়ি মন্দিরে সভা চলাকালে এ ঘটনা ঘটে। অলোক সাহা ঝালকাঠি প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক। তিনি বেসরকারি টেলিভিশন মাছরাঙা টেলিভিশন ও বণিক বার্তার ঝালকাঠি প্রতিনিধি এবং ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক গাউছিয়া পত্রিকার সম্পাদক। প্রত্যক্ষদর্শীরা জানান, হিন্দু ধর্মালম্বীদের জন্মাষ্টমী উদযাপনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আখড়াবাড়ি মন্দিরে প্রস্তুতি সভা চলছিল।

সভা পরিচালনার দায়িত্বে ছিলেন অলোক সাহা। সভা চলাকালে একপর্যায়ে তাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে অলোক সাহা বলেন, সভা পরিচালনার সময় চন্দন পোদ্দার ও বিষ্ণু চন্দ্র ধর কোনো ধরনের বাগবিতণ্ডা ছাড়াই তার ওপর আকস্মিকভাবে হামলা চালান। হামলায় তিনি আহত হন এবং পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন।

ঘটনার নিন্দা জানিয়েছেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার। তিনি বলেন, এর আগেও জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে অলোক সাহাকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছিল। তার দাবি, সেই ঘটনার ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়ে থাকতে পারে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তবে অলোক সাহার ওপর হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত চন্দন পোদ্দার ও বিষ্ণু চন্দ্র ধরের বক্তব্য পাওয়া যায়নি। ঝালকাঠি থানার ওসি মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৫

ঝালকাঠিতে জন্মাষ্টমীর প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ

Update Time : 10:55:59 am, Saturday, 15 August 2026