আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

রাজশাহীতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব: বাড়ছে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি

  • MIT ERP
  • Update Time : 09:28:54 pm, Friday, 14 August 2026
  • 55

রাজশাহীতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব: বাড়ছে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে রাজশাহী নগরীতে বাড়ছে পরিবেশ দূষণ। জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে এটি। এ পরিস্থিতিতে নতুন প্রকল্প নিয়েছে সিটি করপোরেশন। বর্জ্য থেকে উৎপাদন করা হবে জ্বালানি ও সার। তবে এটি কখন বাস্তবায়ন হবে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

রাজশাহীর সিটি হাট ডাম্পিং স্টেশন। যেখানে প্রতিদিন জমা পড়ে সাড়ে ৩০০ টন বর্জ্য। নির্ধারিত জায়গার বাইরেও ছড়িয়ে পড়েছে বর্জ্যের স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। পরিবেশ দূষণের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

এই সমস্যার সমাধানে কার্যকর পরিকল্পনার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। বলছেন, আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বর্জ্য ব্যবস্থাপনাকে জ্বালানি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাতে রূপ দেওয়া সম্ভব।

রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্জ্য কথা বলতে না পারলেও কাজ করে যায় নীরব ঘাতকের মতো। ছড়াচ্ছে মিথেন গ্যাস দূষিত করছে পরিবেশ । অথচ এই বর্জ্য হতে পারে সম্পদ। রাজশাহী সিটি কর্পোরেশনের এই বর্জ্যকে সম্পদে পরিণত করার যে প্রকল্প হাতে নিয়েছে তা কবে নাগাদ বাস্তবে রূপ নিবে তা এখন দেখার বিষয়।’

এরই মধ্যে নতুন উদ্যোগের কথা জানাল সিটি করপোরেশন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান বলেন, ‘প্রায় ১ হাজার কোটি টাকায় হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট ও জৈব সার উৎপাদন প্রকল্প। এটি বাস্তবায়িত হলে বর্জ্য থেকেই উৎপাদিত হবে জ্বালানি ও সার, এত কমবে পরিবেশ দূষণ।’

নগরীর দুয়ারী এলাকায় প্রায় ৩০০ বিঘা জমিতে আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পটি স্থাপনের পরিকল্পনা সিটি করপোরেশনের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের ইলিশা বায়োগ্যাস পল্লীর আনুষ্ঠানিক উদ্বোধন

রাজশাহীতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব: বাড়ছে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি

Update Time : 09:28:54 pm, Friday, 14 August 2026