10:36 pm, Friday, 14 August 2026

সেঞ্চুরিয়ান তামিমকে প্রশংসায় ভাসাচ্ছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তিরা

  • MIT ERP
  • Update Time : 08:40:51 pm, Friday, 14 August 2026
  • 5

সেঞ্চুরিয়ান তামিমকে প্রশংসায় ভাসাচ্ছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তিরা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় দলের জার্সিতে তানজিদ হাসান তামিমের পথচলা ২০২৩ সালে শুরু হলেও বাঁহাতি ওপেনার প্রথমবার টেস্ট খেলেছেন চলতি বছরের মে মাসে। তবে পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের ওই স্মৃতি বোধহয় ভুলেই যেতে চাইবেন তামিম। প্রথম ইনিংসে ২৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে আউট হয়েছিলেন মোটে ৪ রান করেই।

তবে নিজেকে প্রমাণ করতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তামিমের। ক্যারিয়ারের মোটে দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি আদায় করেছেন ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। সেটাও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে!

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে নাথান লায়নের বলটি সামনে ঠেলে দিয়ে দৌড়ে এক রান নিয়েই সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। সেই উদযাপনটাও করেছেন বাঁধভাঙা। ছোট্ট করে লাফ দিয়ে হাত ছুড়েছেন শূন্যে। এমন সেঞ্চুরির পর স্বাভাবিকভাবেই প্রশংসার জোয়ারে ভাসছেন তামিম। শুধু বাংলাদেশিরা নয়, তামিমের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররাও।

চ্যানেল সেভেনে তামিমের প্রশংসায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে এটা (সেঞ্চুরি) করার চেয়ে ভালো আর কোনো জায়গা নেই। সেটাও মাত্র দ্বিতীয় টেস্টে।’

পন্টিং যোগ করেন, ‘বাংলাদেশের ধীরগতির ও নিচু উইকেটে খেলে সে বড় হয়েছে। এখানে কন্ডিশন সম্পূর্ণ আলাদা, তবে সে চমৎকার খেলেছে। এটা এমন এক মুহূর্ত, যা সে কখনো ভুলবে না।’

সেখানেই থামেননি পন্টিং, আরও বলেছেন, ‘তানজিদ মুগ্ধ করেছে। সে বেশ ধৈর্যশীল। ডিফেন্সে পোক্ত। টেকনিক খুবই সহজ—ভালো বলগুলো ডিফেন্ড করা আর খারাপ বলগুলোকে সীমানার বাইরে পাঠানো।’

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক ওয়াহ ফক্স ক্রিকেটকে বলেছেন, ‘কী দারুণ এক মুহূর্ত! এরপর ওর (তামিম) ক্যারিয়ারে যা-ই ঘটুক না কেন, ডারউইনে করা সেঞ্চুরি সে কখনো ভুলবে না। বিশ্বমানের বোলিং আক্রমণের বিপক্ষে কী দারুণ এক ইনিংসই না খেলল!’

তা সেঞ্চুরির পর তামিমের অনুভূতি কী? অস্ট্রেলিয়ান আরেক কিংবদন্তি ও ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্টকে তামিম বলেছেন, ‘(সেঞ্চুরিটা) আমার জন্য খুবই বিশেষ কিছু। কারণ, এখানে এবারই প্রথম এসেছি। দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি পাওয়া আমার জন্য খুবই বিশেষ ব্যাপার।’

নিজের ব্যাটিং প্রসঙ্গে তামিমের ভাষ্য, ‘দলের যেটা দরকার ছিল, সেটাই করার চেষ্টা করেছি। উইকেট বেশ ভালো ছিল। আমি স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করেছি। বল দেখে দেখে খেলেছি। বেশি কিছু করার চেষ্টা করিনি।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ঢাকায় উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার

সেঞ্চুরিয়ান তামিমকে প্রশংসায় ভাসাচ্ছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তিরা

Update Time : 08:40:51 pm, Friday, 14 August 2026