10:29 pm, Saturday, 15 August 2026

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে প্রস্তুতি ম্যাচে ভারতের কিংবদন্তির প্রশংসা

  • MIT ERP
  • Update Time : 06:38:26 pm, Friday, 14 August 2026
  • 8

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে প্রস্তুতি ম্যাচে ভারতের কিংবদন্তির প্রশংসা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডারউইন টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে স্বাগতিকদের যেন পাত্তাই দিচ্ছেন না নাজমুল হোসেন শান্তরা। টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত ৮৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৭ উউকেট সফরকারীদের।

ব্যাটে-বলে দুর্দান্ত খেলা এই বাংলাদেশই সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল। শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসে তো ৫৪ রানেই অলআউট হয়েছিল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের সেই বিপর্যয় থেকে প্রথম টেস্টে যেভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, সেটাকে অবিশ্বাস্য হিসেবে উল্লেখ করেছেন ভারতের সাবেক স্পিনার রাভিচন্দ্রন আশউইন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে আশউইন লিখেছেন, ‘ডারউইনে বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে, সেটা হয়তো কারও কল্পনাতেও ছিল না। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়া থেকে টেস্টের প্রথম দুই দিনেই দাপট দেখানো, এটা সত্যিই অবিশ্বাস্য প্রত্যাবর্তন। টেস্ট ক্রিকেট এভাবেই বেঁচে থাকুক।’

উল্লেখ্য, দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮৬ রান। তাতে প্রথম ইনিংসে ৮৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ। উইকেটে আছেন শান্ত (৭৯) ও মুশফিক (২৬)। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছেন তানজিদ তামিম।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নন্দীগ্রামে মাদক বিরোধী সম্মিলিত প্রতিরোধ, আটক করে পুলিশে সোপর্দ

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে প্রস্তুতি ম্যাচে ভারতের কিংবদন্তির প্রশংসা

Update Time : 06:38:26 pm, Friday, 14 August 2026