6:36 pm, Friday, 14 August 2026

ঢাকার শোয়ারি ঘাট ও পোস্তগোলায় কোস্ট গার্ডের অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

  • MIT ERP
  • Update Time : 05:15:57 pm, Friday, 14 August 2026
  • 3

ঢাকার শোয়ারি ঘাট ও পোস্তগোলায় কোস্ট গার্ডের অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকার শোয়ারি ঘাট ও পোস্তগোলা ব্রিজে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকার শোয়ারি ঘাট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক তিনটি ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের ২ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এসময় প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে, ঢাকার পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৬ টা হতে সাড়ে ৮ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ৬০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যান চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ার এক নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

ঢাকার শোয়ারি ঘাট ও পোস্তগোলায় কোস্ট গার্ডের অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

Update Time : 05:15:57 pm, Friday, 14 August 2026