আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৯%

৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

  • MIT ERP
  • Update Time : 01:18:53 pm, Friday, 14 August 2026
  • 66

৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনকারী ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের এ অবসরে পাঠানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় বহুল আলোচিত ওসি বি এম ফরমান আলীও রয়েছেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আওয়ামী লীগ সরকারের আমলে টুঙ্গিপাড়ার বাসিন্দা হিসেবে তিনি অত্যন্ত প্রভাবশালী ছিলেন বলে আলোচনা ছিল। চাকরিজীবনে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও ‘পাত্তা’ দিতেন না বলে অভিযোগ রয়েছে। তবে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব পরিদর্শকের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান

৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

Update Time : 01:18:53 pm, Friday, 14 August 2026