আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৯%

চলতি মাসে টানা ৪ দিন ছুটির সুযোগ রয়েছে যাদের জন্য

  • MIT ERP
  • Update Time : 05:48:16 pm, Thursday, 13 August 2026
  • 47

চলতি মাসে টানা ৪ দিন ছুটির সুযোগ রয়েছে যাদের জন্য

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চলতি মাসের শেষ সপ্তাহে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য তৈরি হতে পারে টানা চার দিনের ছুটির সুযোগ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নির্ধারিত সাধারণ ছুটির সঙ্গে ২৭ আগস্ট এক দিনের ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলেই এ সুযোগ মিলবে।

তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটির সুযোগ প্রযোজ্য নাও হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকবে। এরপর ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে ২৭ আগস্ট এক দিনের ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলে ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে—এমন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরাও একইভাবে এ সুবিধা নিতে পারবেন। তবে ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তবে টানা চার দিনের এ ছুটির সুযোগ সবার জন্য নয়। জরুরি ও অত্যাবশ্যকীয় সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজন অনুযায়ী কর্মস্থলে দায়িত্ব পালন করতে হতে পারে।

এর মধ্যে রয়েছেন হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন জরুরি সরকারি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত ডিউটি রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

সব মিলিয়ে, ২৬ আগস্ট ছুটি হলে ২৭ আগস্ট এক দিনের ছুটি নিলেই ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত টানা চার দিনের অবকাশ মিলতে পারে। তবে ঈদে মিলাদুন্নবীর ছুটির চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পর।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নাটোরের নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান গাঁজা উদ্ধারে ডিআইজির পুরস্কার লাভ করেছেন

চলতি মাসে টানা ৪ দিন ছুটির সুযোগ রয়েছে যাদের জন্য

Update Time : 05:48:16 pm, Thursday, 13 August 2026