আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৫°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

নবনিযুক্ত নৌপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আনসার মহাপরিচালক

  • MIT ERP
  • Update Time : 12:42:52 pm, Tuesday, 11 August 2026
  • 59

নবনিযুক্ত নৌপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আনসার মহাপরিচালক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের সামগ্রিক নিরাপত্তা, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে আনসার-ভিডিপি মহাপরিচালক নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় দুই বাহিনীর বিদ্যমান সুসম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি জাতীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং কৌশলগত নিরাপত্তা ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ করার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা জোরদার, তথ্য আদান-প্রদান বৃদ্ধি, কারিগরি ও পেশাগত দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর।

জাতীয় স্বার্থে দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতার পরিধি আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। আলোচনায় দেশের স্থিতিশীলতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়। সাক্ষাৎ শেষে দুই বাহিনীর পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে স্মারক উপহার এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও সহযোগিতামূলক উদ্যোগ ভবিষ্যতে দুই বাহিনীর যৌথ কার্যক্রম, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃবাহিনী সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নবনিযুক্ত নৌপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আনসার মহাপরিচালক

Update Time : 12:42:52 pm, Tuesday, 11 August 2026