8:07 pm, Sunday, 9 August 2026

সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

  • MIT ERP
  • Update Time : 06:56:49 pm, Sunday, 9 August 2026
  • 3

সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৯ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন বিভিন্ন বিওপি ও চেকপোস্টের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে গাজীপুর, তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে ভারত থেকে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করা হয়। অভিযানগুলোতে গাজীপুর বিওপি সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত পিলার ৫/৯-এস সংলগ্ন ঘেরের পাড় এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ জব্দ করে।

তলুইগাছা বিওপি শালবাগান সীমান্ত এলাকা থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ উদ্ধার করে। এ ছাড়া মাদরা বিওপি কলারোয়া উপজেলার আমবাগান এলাকা থেকে ৮ লাখ ৪ হাজার টাকা, চান্দুরিয়া বিওপি কাঁদপুর এলাকা থেকে ৩ লাখ ১৬ হাজার ৫০০ টাকা এবং বাঁকাল চেকপোস্ট আলিপুর হাটখোলা এলাকা থেকে ৯০ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ জব্দ করে।

অন্যদিকে কাকডাঙ্গা বিওপি কলারোয়ার ভাদিয়ালি সীমান্ত এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে। সব মিলিয়ে অভিযানে ২২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল।

এ ধরনের চোরাচালান স্থানীয় শিল্পের জন্য ক্ষতিকর এবং সরকারের রাজস্ব আয়েও নেতিবাচক প্রভাব ফেলে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, রাজস্ব ফাঁকি রোধ এবং দেশীয় শিল্পের সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মিথ্যা তথ্যে ফটো কার্ড বানিয়ে প্রচারের প্রতিবাদ মহিলা দলের নেত্রী শারমিন আক্তারের

সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

Update Time : 06:56:49 pm, Sunday, 9 August 2026