11:10 pm, Monday, 3 August 2026

হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করার সহজ কৌশল

  • MIT ERP
  • Update Time : 11:08:19 pm, Monday, 3 August 2026
  • 1

হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করার সহজ কৌশল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কলে হওয়া গুরুত্বপূর্ণ কথোপকথন সংরক্ষণ করতে চান অনেক ব্যবহারকারী। তবে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে এখনো সরাসরি কল রেকর্ডিংয়ের সুবিধা নেই। ফলে তৃতীয় পক্ষের অ্যাপ বা ফোনের স্ক্রিন রেকর্ডিং ফিচারের ওপর নির্ভর করতে হয়। তবে এসব পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা ও আইনগত বিষয়েও সতর্ক থাকা জরুরি। বর্তমানে গুগল প্লে স্টোরে Call Recorder (Early Access) নামে একটি অ্যাপ পাওয়া যায়, যার মাধ্যমে হোয়াটসঅ্যাপের অডিও কল রেকর্ড করা সম্ভব। কিছু স্মার্টফোনে ভিডিও কলের অডিওও সংরক্ষণ করা যায়। যেভাবে সেটআপ করবেন প্রথমে গুগল প্লে স্টোর থেকে Call Recorder (Early Access) অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন। অ্যাপটি চালুর পর প্রয়োজনীয় অনুমতি (Permission) দিন এবং শর্তাবলি (Terms and Conditions) গ্রহণ করুন। এরপর মাইক্রোফোন, কনটैक्ट, নোটিফিকেশন ও রেকর্ডিং–সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতিগুলো চালু করতে হবে। তারপর Recording Option চালু করে Exclude App অপশনে গিয়ে Request the Permission নির্বাচন করে বাকি প্রয়োজনীয় অনুমতি দিলেই সেটআপ সম্পন্ন হবে। সেটআপ শেষ হলে হোয়াটসঅ্যাপে কল করার সময় অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে কথোপকথন রেকর্ড করতে পারে। পরে অ্যাপে প্রবেশ করে রেকর্ড হওয়া কলের তালিকা, রেকর্ডের সময়, কলের দৈর্ঘ্যসহ অন্যান্য তথ্য দেখা যাবে। তবে সব স্মার্টফোনে এই অ্যাপ সমানভাবে কাজ নাও করতে পারে। অ্যান্ড্রয়েডের সংস্করণ, নির্মাতা প্রতিষ্ঠানের নিরাপত্তা নীতি বা সফটওয়্যার সীমাবদ্ধতার কারণে অনেক ডিভাইসে রেকর্ডিং সুবিধা আংশিক বা সম্পূর্ণভাবে অকার্যকর থাকতে পারে। বিকল্প হিসেবে অনেক স্মার্টফোনের বিল্ট-ইন Screen Recorder ব্যবহার করেও হোয়াটসঅ্যাপের অডিও বা ভিডিও কল সংরক্ষণ করা যায়। ফোনে এ সুবিধা না থাকলে নির্ভরযোগ্য স্ক্রিন রেকর্ডার অ্যাপ ব্যবহার করা যেতে পারে। তবে অন্য কারও কল রেকর্ড করার আগে অবশ্যই তার সম্মতি নেওয়া উচিত। অনেক দেশে অনুমতি ছাড়া কথোপকথন রেকর্ড করা আইনগত জটিলতার কারণ হতে পারে এবং এতে ব্যক্তিগত গোপনীয়তাও লঙ্ঘিত হতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করার সহজ কৌশল

Update Time : 11:08:19 pm, Monday, 3 August 2026