আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

ঢাকায় মার্কিন দূতাবাসে এসএসসি পাসে ৭২ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

  • MIT ERP
  • Update Time : 12:54:32 am, Tuesday, 22 September 2026
  • 18

ঢাকায় মার্কিন দূতাবাসে এসএসসি পাসে ৭২ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। প্রতিষ্ঠানটিতে ‘মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)’ পদে জনবল নেওয়া হবে। প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর) পদে এ নিয়োগ দেওয়া হবে। এতে পদসংখ্যা হলো ২টি। চাকরির ধরন স্থায়ী (ফুলটাইম)। সপ্তাহে ৪০ ঘণ্টা। কর্মস্থল ঢাকায়। মাসিক বেতন ৭২ হাজার ২০০ টাকা দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস। কোনো সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে ন্যূনতম দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে।

অভিজ্ঞতা বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস বা জেনারেটর/ইউটিলিটি কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালন, রক্ষণাবেক্ষণ ও মেরামতে সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ১০০০ কেভিএ বা তার চেয়ে বড় জেনারেটরে কাজ করার অন্তত দুই বছরের অভিজ্ঞতা আবশ্যক। ভাষাদক্ষতা ইংরেজিতে সীমিত জ্ঞান (বলা, পড়া ও লেখা) এবং বাংলায় ভালো কাজের জ্ঞান (বলা, পড়া ও লেখা) থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা নির্বাচিত প্রার্থীকে সিকিউরিটি সার্টিফিকেট ও ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনে উত্তীর্ণ হতে হবে। ছাড়পত্র পাওয়ার চার সপ্তাহের মধ্যে যোগদানে সক্ষম হতে হবে। প্রধান দায়িত্বগুলো ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের মেইনটেন্যান্স ফোরম্যান ও মেইনটেন্যান্স সুপারভাইজারের অধীন দায়িত্ব পালন করা। চ্যান্সারি, এম্বাসি অ্যানেক্স, আমেরিকান সেন্টার এবং মার্কিন সরকারের মালিকানাধীন বা ভাড়া নেওয়া আবাসিক ভবনগুলোতে পাওয়ার জেনারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণ, স্থাপন ও মেরামত করা।

গ্লোবাল মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম (জিএমএমএস) থেকে প্রাপ্ত প্রসেস অনুযায়ী নির্ধারিত ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা আগ্রহী প্রার্থীরা ইলেকট্রনিক রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশনের (ERA) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের নির্দেশনাবলি ও বিস্তারিত মার্কিন দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে (https://bd.usembassy.gov/jobs/) পাওয়া যাবে।

আবেদনের সঙ্গে এসএসসি সনদ, ট্রেড কোর্স সনদ, জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মরিয়ম কি ডিজিটাল অস্ত্রের শিকার

ঢাকায় মার্কিন দূতাবাসে এসএসসি পাসে ৭২ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

Update Time : 12:54:32 am, Tuesday, 22 September 2026