আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ৩০ শিক্ষার্থী

  • MIT ERP
  • Update Time : 12:51:46 am, Tuesday, 22 September 2026
  • 14

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ৩০ শিক্ষার্থী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সোমবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল খাওয়ার পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ৩০ জন কোমলমতি শিক্ষার্থী। এছাড়া এই ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে, যারা বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন।

বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেন, ‘অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলমান। বিষয়টি খতিয়ে দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অসুস্থ শিক্ষার্থীরা জানায়, মিড ডে মিলের নষ্ট দুধ খাওয়ার পরে তাদের পেট ব্যথা শুরু হয়। একে একে অসুস্থ সংখ্যা বাড়তে থাকলে অভিভাবক ও শিক্ষকরা শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।

জানা যায়, ঠাকুরগাঁওয়ের সাতটি উপজেলার মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে মিড ডে মিল চালু হয় গত জানুয়ারি মাসে। রোববারে কি ডিম ও পাউরুটি, সোমবার দুধ ও পাউরুটি, মঙ্গলবার কলা ও বিস্কুট, বুধবার ডিম ও পাউরুটি, বৃহস্পতিবার ডিম পাউরুটি মিড ডে মিল হিসাবে উপজেলার ১৩৮ টি প্রাথমিকের শিক্ষার্থীদের সরবরাহ করা হচ্ছে।

ডিম, পাউরুটি, কলা সরবরাহ করে স্থানীয় সংস্থা ইএসডিও। দুধ সরবরাহ করে আরডি নামে আরেক সংস্থা। এছাড়াও বিস্কুট সরবরাহ করে প্রাণ কোম্পানি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ৩০ শিক্ষার্থী

Update Time : 12:51:46 am, Tuesday, 22 September 2026