যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা তৈরি হওয়ায় ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় পরিসরের সামরিক শক্তি ব্যবহারের প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সম্ভাব্য একটি চুক্তিকে সামনে রেখে সেই পরিকল্পনা থেকে আপাতত সরে আসা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানিয়েছে। কারণ, সম্ভাব্য সমঝোতার একটি প্রাথমিক কাঠামো নিয়ে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত হুমকির অবসান ঘটানো হবে। তিনি বলেন, বিশ্ব শান্তি এবং একটি স্থিতিশীল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে তিনি হামলার পরিকল্পনা বাতিল করতে রাজি হয়েছেন। তবে এ জন্য দ্রুত চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়া জরুরি। ট্রাম্পের দাবি, এই সিদ্ধান্তের সঙ্গে ইসরাইলও একমত হয়েছে। পোস্টের শেষদিকে তিনি সংশ্লিষ্ট সবাইকে দ্রুত আলোচনার কাজ শেষ করার আহ্বান জানান। তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরান কিংবা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা
11:09 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
ইরানে হামলার পরিকল্পনা থেকে পিছু হটলেন ট্রাম্প
-
MIT ERP
- Update Time : 11:05:31 am, Sunday, 2 August 2026
- 0
Tag :
Popular Post























