2:20 am, Sunday, 2 August 2026

ডাসারে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

  • MIT ERP
  • Update Time : 01:00:38 am, Sunday, 2 August 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় আশিক আকন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রমজান বেপারী নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ধুলগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা চন্দ্রা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন। আহত রমজানকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়। ডাসার থানার ওসি সোলায়মান মাহমুদ জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। বাসটি শনাক্ত ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ডাসারে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

Update Time : 01:00:38 am, Sunday, 2 August 2026