2:33 am, Saturday, 1 August 2026

টাঙ্গাইলে ‘ন্যায়ের পক্ষে আপসহীন নজরুল’ শীর্ষক আলোচনা সভা

  • MIT ERP
  • Update Time : 01:31:36 am, Saturday, 1 August 2026
  • 1
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য ও মানবতাবাদী আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে টাঙ্গাইলে ‘ন্যায়ের পক্ষে আপসহীন নজরুল’ শীর্ষক আলোচনা সভা, সাহিত্য পাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও নজরুল ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. লতিফুল ইসলাম শিবলী। অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম মিঞার স্বাগত বক্তব্যের পর আলোচনায় অংশ নেন ল’ কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ। বক্তারা বলেন, নজরুল ছিলেন অন্যায় ও শোষণের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর। তার চেতনা সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

টাঙ্গাইলে ‘ন্যায়ের পক্ষে আপসহীন নজরুল’ শীর্ষক আলোচনা সভা

Update Time : 01:31:36 am, Saturday, 1 August 2026