রাঙামাটি জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বিদ্যুৎ বিভাগের হয়রানি থেকে মুক্তি পেতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন স্থানীয়রা। ৩০ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় দুর্গম বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ঘেরাও করে শতাধিক নানী-পুরুষ গ্রাহক।
বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের সংবাদ পেয়ে পুলিশ এসে উত্তেজিত গ্রাহকদের নিয়ন্ত্রণ করে। এ সময় বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সুগত চাকমা ৩ দিনের মধ্যে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন। গ্রাহকরা আবাসিক প্রকৌশলী সুগত চাকমা ও লাইনম্যানদের বিষয়ে নানা অভিযোগ দেন।
এবার হিন্দি সিনেমায় বাজিমাত জয়া আহসানের!
বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডে বিদ্যুতিক ট্রান্সমিটার বিকল হয়ে দুই মাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের কোনো খবর ছিল না। সবকিছু জেনে শুনে না জানার ভান ধরে আছে বিদ্যুৎ বিভাগের লোকজন।
অভিযোগকারীরা বলেন, এ বিষয়ে একাধিকবার আবাসিক প্রকৌশলী সুগত চাকমার সাথে যোগাযোগ করেও কোনো সমাধান পায়নি তারা। গ্রাহকরা দাবি করেন, আবাসিক প্রকৌশলী নতুন ট্রান্সমিটার সরবরাহ বাবদ ৮০ হাজার টাকা দাবি করেন। পরে গ্রাহকরা চাঁদা তুলে ২৫ হাজার টাকা দেওয়ার পরও বিদ্যুৎ সরবরাহ না করায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিস ও আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানায় জনতা।
বোনের বিয়েতে নাচতে নাচতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল তরুণী! ভিডিও দেখুন
অভিযোগে আরও বলা হয়েছে, প্রকৌশলী ঠিকমতো অফিস করেন না, ফোনও ধরেন না। মিটার না দেখে বিল করে বলেও জানান বিক্ষুব্ধ গ্রাহকরা। এ ঘটনায় আবাসিক প্রকৌশলী সুগত চাকমা বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। জনবল সংকট, জেলা সদর থেকে নতুন ট্রান্সমিটার আনতে কিছু খরচ আছে। আর সবচেয়ে বড় কথা, এখানে স্থানীয়দের মাঝেও বিভাজন রয়েছে। তাই এ ধরনের সমস্যা দেখা দিয়েছে। আশা করি, আগামী সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করতে পারব।





















