দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। একই সময়ে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৯ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে সবচেয়ে বেশি ৭১ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এছাড়া বরিশাল বিভাগে ৬৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন, খুলনা বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ২৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনসহ, সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগে ৬ জন করে মোট ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে একজন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।
1:08 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
সাত মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫০
-
MIT ERP
- Update Time : 11:56:35 pm, Wednesday, 29 July 2026
- 3
Tag :
















