12:02 am, Thursday, 30 July 2026

টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

  • MIT ERP
  • Update Time : 09:57:57 pm, Wednesday, 29 July 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

‘উপকূল বাঁচাও, জীবন বাঁচাও’, ‘উপকূলের কান্না শুনতে কি পান না? হয় বাঁধ দাও, নয়তো ফাঁস দাও’—এমন নানা স্লোগানে মুখরিত হয় সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর তীর। বুধবার (২৯ জুলাই) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএসের বাস্তবায়নে অ্যাকশন এইড এল সহযোগিতায় পদ্মা এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মনিরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম, সমাজকর্মী মেহেদী শিকদার, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, আমিন সোহেল, নজমুল হক সেলিম প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বলেশ্বর নদীর ভাঙন ও জলোচ্ছ্বাসের কারণে প্রতিবছর উপকূলের মানুষ চরম দুর্ভোগের শিকার হন। দুর্বল ও অস্থায়ী বেড়িবাঁধ বারবার ভেঙে লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করায় ফসল, মৎস্যসম্পদ ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়। তাই স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। বক্তারা আরও বলেন, উপকূলীয় জনগণের জীবন-জীবিকা ও সুন্দরবনের পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে পদ্মা এলাকায় একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানান। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কৃষক, জেলে, শিক্ষার্থীসহ তিন শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

Update Time : 09:57:57 pm, Wednesday, 29 July 2026