1:08 am, Thursday, 30 July 2026

সাতক্ষীরায় যুবদল নেতাকে ক্রসফায়ারে দেওয়ার কারিগর চেয়ারম্যান বাবলু স্বপদে বহাল

  • MIT ERP
  • Update Time : 12:01:50 am, Thursday, 30 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরার তালা উপজেলার ১২ নম্বর খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু স্বপদে বহাল হওয়ার প্রতিবাদে সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসনের অন্যতম সহযোগীসহ একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত। খলিলনগরের সচেতন জনগণ কোনোভাবেই তাকে পুনরায় এই ইউনিয়ন পরিষদে দেখতে চায় না। খলিলনগরবাসীর পক্ষ থেকে তাকে এই ইউনিয়ন পরিষদে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হলো। বক্তারা অভিযোগ করে বলেন, নবাগত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ম্যানেজ করে বাবলু চেয়ারম্যান পুনরায় পরিষদে ফেরার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। তবে খলিলনগরের জনগণ ঐক্যবদ্ধ। তারা যেকোনো মূল্যে এই চেষ্টা প্রতিহত করবে। [155958] অতীতের নানা নিপীড়নের কথা তুলে ধরে বক্তারা আরও বলেন, প্রণব ঘোষ বাবলু ক্ষমতায় থাকাকালে বিরোধী দলগুলোর ওপর চরম অত্যাচার চালিয়েছেন। এমনকি যুবদল নেতা আজারুলকে ক্রসফায়ারে দেওয়ার পেছনেও তার হাত ছিল। বর্তমানে খলিলনগরের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাবলুকে পরিষদে ঢুকতে দেওয়া হবে না। একই সঙ্গে তারা জানান, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অধীনেই খলিলনগরের সাধারণ মানুষ নিজেদের নিরাপদ মনে করছেন। উক্ত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খলিলনগর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুবদল নেতা আবু সুফিয়ান গাজী, স্বেচ্ছাসেবক দল নেতা বাইজিদ মোড়ল, জামায়াত নেতা আব্দুল করিম খান, আতিয়ার শেখ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিম গাজীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নায়েবের বিরুদ্ধে ভুল প্রতিবেদন দেওয়ার অভিযোগ, প্রকৃত দখলদাররা বিপাকে

সাতক্ষীরায় যুবদল নেতাকে ক্রসফায়ারে দেওয়ার কারিগর চেয়ারম্যান বাবলু স্বপদে বহাল

Update Time : 12:01:50 am, Thursday, 30 July 2026