হবিগঞ্জে পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের প্রবেশমুখ চা-কন্যা ভাস্কর্য এলাকায় এনসিপির গাড়িবহরে এ বাধা দেওয়ার ঘটনা ঘটে। নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলায় আয়োজিত সংগঠনের একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা যাচ্ছিলেন। তাদের বহনকারী একাধিক গাড়ির বহরটি শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকড দিয়ে পথরোধ করে। উক্ত গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পুলিশের বাধার মুখে এনসিপি নেতারা ঘটনাস্থলেই অবস্থান নেন এবং পরবর্তীতে পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা তৈরি হয়। এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমনে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
1:08 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়িবহরে পুলিশের বাধা
-
MIT ERP
- Update Time : 11:52:13 pm, Wednesday, 29 July 2026
- 2
Tag :


















