1:08 am, Thursday, 30 July 2026

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

  • MIT ERP
  • Update Time : 11:56:47 pm, Wednesday, 29 July 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২০২৬ সাল চললেও আগামী বছরের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নিয়ে মুসলিম বিশ্বের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সেই আগ্রহের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম জর্ডান নিউজ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব ও চাঁদের গতিপথ বিশ্লেষণের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান মাস মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার শুরু হতে পারে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারবিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ওই দিনটিকেই রমজানের প্রথম দিন হিসেবে ধরা হচ্ছে। গাণিতিক বিশ্লেষণে দেখা গেছে, ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি শনিবার রমজানের চাঁদ পর্যবেক্ষণ করা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং ৭ ফেব্রুয়ারি রোববার শেষ হবে। ফলে পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, সিয়াম সাধনার মাস শেষে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও জানিয়েছে জর্ডান নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে এবং তা ৮ মার্চ সোমবার শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে হিজরি ক্যালেন্ডারের প্রতিটি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির ঘোষণার ভিত্তিতেই নির্ধারিত হবে। সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় বাংলাদেশে রমজান ও ঈদ একদিন পরে পালিত হয়ে থাকে। তথ্যসূত্র: জর্ডান নিউজ

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নায়েবের বিরুদ্ধে ভুল প্রতিবেদন দেওয়ার অভিযোগ, প্রকৃত দখলদাররা বিপাকে

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

Update Time : 11:56:47 pm, Wednesday, 29 July 2026