9:20 pm, Monday, 16 February 2026

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ৬০ দোকান

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ৬০ দোকান। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানগুলোর মালামালেরও বড় ধরনের ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে শাপলা ম্যানশনের পাশের টিনশেড মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও ক্ষতির পরিমাণ বেশ বড়। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

জামায়াতে যোগদান করলেন জাসদের শত শত নেতাকর্মী

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ৬০ দোকান

Update Time : 10:56:36 am, Thursday, 4 September 2025