আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২০°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

  • MIT ERP
  • Update Time : 05:59:50 pm, Wednesday, 11 November 2026
  • 28

ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের মামলার রায়ে ওই মাদরাসার শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই রায়ে আরেক আসামি শিক্ষক সাগরের ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুস সালাম এই রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল এই রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত সময়ে ৬০ দিবসের মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ, শুনানি, পুলিশের চার্জশিট, ডিএনএ পরীক্ষা সবই সম্পন্ন হয় এবং মামলার বিচার কার্য সম্পন্ন হয়।

মামলায় বলা হয়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। ওই শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদরাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন।

গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করে চিকিৎসক শিশুটি অন্তঃসত্ত্বা বলে জানান। পরে ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন।

৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়।

শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়।

নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সিআইডির প্রতিবেদন প্রসঙ্গে তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল সাংবাদিকদের বলেছিলেন, “প্রতিবেদনে ১১ বছরের শিশুটির সন্তানের ও আসামি মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইল মিলেছে। অর্থাৎ ১১ বছরের শিশুটির কন্যাসন্তানের ‘জৈবিক বাবা’ আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর এটা প্রমাণিত হয়েছে।”

পরে ২৭ আগস্ট পুলিশ সাগর হুজুর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

Update Time : 05:59:50 pm, Wednesday, 11 November 2026