আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২০°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসাশিক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ

  • MIT ERP
  • Update Time : 05:55:07 pm, Wednesday, 11 November 2026
  • 20

শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসাশিক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে শ্রীলঙ্কার সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ। বিশেষ করে ওষুধের বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের মেডিকেল কলেজে আরও বেশি শ্রীলঙ্কান শিক্ষার্থীর ভর্তির সুযোগ সৃষ্টি এবং মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতিসংক্রান্ত সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে দুই দেশের স্বাস্থ্যমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ডা. নালিন্দা জয়তিসার আলোচনা করেন। এ সময় প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন আয়োজন করায় শ্রীলঙ্কাকে অভিনন্দন জানান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্য খাতে সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধানে শ্রীলঙ্কার একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। দুই মন্ত্রী বিমসটেকসহ বিভিন্ন আঞ্চলিক ফোরামে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানো এবং অভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা

শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসাশিক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ

Update Time : 05:55:07 pm, Wednesday, 11 November 2026