আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণসহ যেকোনো নাশকতা ঠেকাতে আইজিপির কঠোর নির্দেশনা

  • MIT ERP
  • Update Time : 09:56:40 am, Wednesday, 11 November 2026
  • 12

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণসহ যেকোনো নাশকতা ঠেকাতে আইজিপির কঠোর নির্দেশনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছেন আইজিপি। পুলিশ সদর দপ্তরে আয়োজিত এ বৈঠকে দেশের সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, বৈঠকে যেকোনো পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন আইজিপি। এ লক্ষ্যে পুলিশের নিয়মিত টহল, তল্লাশি কার্যক্রম এবং সার্বিক নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আইজিপি পেশাদারত্বের সঙ্গে অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।

একই সঙ্গে কোনো নিরপরাধ সাধারণ মানুষ যাতে পুলিশের কারণে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার (৭ নভেম্বর) থেকে সোমবার (৯ নভেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ২৭টি ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণসহ যেকোনো নাশকতা ঠেকাতে আইজিপির কঠোর নির্দেশনা

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণসহ যেকোনো নাশকতা ঠেকাতে আইজিপির কঠোর নির্দেশনা

Update Time : 09:56:40 am, Wednesday, 11 November 2026