আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৩°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ২৩%

ব্লুটুথে ডেটা আদান-প্রদান বাড়বে চার গুণ

  • MIT ERP
  • Update Time : 05:53:39 am, Wednesday, 11 November 2026
  • 9

ব্লুটুথে ডেটা আদান-প্রদান বাড়বে চার গুণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ওয়্যারলেস প্রযুক্তিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ব্লুটুথ। ডিভাইসের মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদানের সুবিধা দিতে ‘ব্লুটুথ হাই ডেটা থ্রুপুট’ (এইচডিটি) নামে নতুন প্রযুক্তি অনুমোদন করেছে ব্লুটুথের নিয়ন্ত্রক সংস্থা ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)।

নতুন এই প্রযুক্তির ফলে ব্লুটুথের ডেটা স্থানান্তরের গতি আগের তুলনায় প্রায় চার গুণ বাড়বে। ব্লুটুথ কোর ৭.০-এর ঐচ্ছিক ফিচার হিসেবে যুক্ত হয়েছে এই প্রযুক্তি। এর মাধ্যমে ব্লুটুথ লো এনার্জি (বিএলই) ডিভাইসে সর্বোচ্চ ডেটা স্থানান্তরের গতি প্রতি সেকেন্ডে ২ মেগাবিট থেকে বেড়ে ৭ দশমিক ৫ মেগাবিটে পৌঁছাবে। অর্থাৎ আগের তুলনায় প্রায় ৩ দশমিক ৭৫ গুণ দ্রুতগতিতে তথ্য আদান-প্রদান করা সম্ভব হবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই প্রযুক্তি বিশেষ করে ওয়্যারলেস অডিও ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। উন্নতমানের অডিও, মাল্টি-চ্যানেল সাউন্ড এবং স্পেশাল অডিও ব্যবহারের ক্ষেত্রে বেশি গতিতে ডেটা আদান-প্রদানের সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে ওয়্যারলেস হেডফোন ও ইয়ারবাড ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুধু অডিও প্রযুক্তি নয়, দৈনন্দিন স্মার্ট ডিভাইস ব্যবহারের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে। স্মার্টওয়াচের ফার্মওয়্যার আপডেট, ফিটনেসসংক্রান্ত তথ্য সিঙ্ক করা এবং বিভিন্ন ডিভাইসের মধ্যে বড় ফাইল আদান-প্রদানের কাজ আরও দ্রুত সম্পন্ন করা যাবে। এতে ব্যবহারকারীদের সময় সাশ্রয়ের পাশাপাশি ডিভাইসগুলোর মধ্যে সংযোগ আরও কার্যকর হবে। এ ছাড়া বাড়তি ডেটা স্থানান্তর সক্ষমতা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ্লিকেশন এবং স্পেশাল কম্পিউটিং ডিভাইসের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করবে।

এসব প্রযুক্তিতে বিভিন্ন ডিভাইসের মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান প্রয়োজন হয়। ব্লুটুথ এইচডিটি সেই প্রয়োজন পূরণে সহায়ক হতে পারে। নতুন প্রযুক্তির অন্যতম সুবিধা হলো, এটি ব্লুটুথ লো এনার্জি ব্যবস্থার ওপর ভিত্তি করে তৈরি। ফলে তুলনামূলক কম বিদ্যুৎ খরচের সুবিধা বজায় রেখেই ডেটা স্থানান্তরের গতি বাড়ানো সম্ভব হবে। প্রযুক্তিটির সমর্থনযুক্ত প্রথম দিকের ডিভাইসগুলো ২০২৭ সালের শুরুর দিকে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য কনজিউমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) এ প্রযুক্তির সমর্থনযুক্ত নতুন ডিভাইসের ঘোষণা আসার সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে, ব্লুটুথ এইচডিটি ওয়্যারলেস যোগাযোগব্যবস্থাকে আরও গতিশীল করার পাশাপাশি স্মার্ট ডিভাইস, অডিও প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে প্রযুক্তিটির বাস্তব সুবিধা পেতে সংশ্লিষ্ট ডিভাইসেও এর সমর্থন থাকতে হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ব্লুটুথে ডেটা আদান-প্রদান বাড়বে চার গুণ

ব্লুটুথে ডেটা আদান-প্রদান বাড়বে চার গুণ

Update Time : 05:53:39 am, Wednesday, 11 November 2026