আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধিতে একমত বাংলাদেশ ও তুরস্ক

  • MIT ERP
  • Update Time : 08:44:01 am, Wednesday, 11 November 2026
  • 24

প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধিতে একমত বাংলাদেশ ও তুরস্ক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের সম্মেলন কপ-৩১ উপলক্ষে আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন সন্ধ্যায় তাঁরা বৈঠকে বসেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার মধ্যে ছিল প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা।

বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করেন দুই নেতা। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর আগের বৈঠকের কথা স্মরণ করেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

পাশাপাশি কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর তাগিদ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও বিস্তৃত ও কার্যকর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতে সহযোগিতার পরিধি বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগের সম্ভাবনাও কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়াতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং আরও নিবিড় আলোচনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। জ্বালানি ও খনিজ সম্পদে যৌথ উদ্যোগের সম্ভাবনা বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ সময় বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ খাতে দুই দেশের মধ্যে যৌথ অংশীদারত্ব প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর পাশে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালোভাবে দাঁড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সংকট মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়টিও আলোচনায় স্থান পায়।

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য দেশটির প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের দৃঢ় সংহতির প্রশংসা করেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের ধারাবাহিক সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার পথ সুগম করতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পাশে থেকে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণসহ যেকোনো নাশকতা ঠেকাতে আইজিপির কঠোর নির্দেশনা

প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধিতে একমত বাংলাদেশ ও তুরস্ক

Update Time : 08:44:01 am, Wednesday, 11 November 2026