আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের স্থল অবরোধ কার্যকর হওয়ার কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প

  • MIT ERP
  • Update Time : 12:27:44 pm, Monday, 9 November 2026
  • 15

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের স্থল অবরোধ কার্যকর হওয়ার কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের স্থল অবরোধ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত স্থলপথ এবং কাস্পিয়ান সাগর ব্যবহার করে ইরানি বাহিনীর কাছে আধুনিক অস্ত্র ও নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্য সরবরাহে বাধা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে অগ্রগতি হলে নতুন কোরে হামলার শঙ্কা খুবই কম বলেও জানান ট্রাম্প।

এদিকে, ওয়াশিংটন পুনরায় হামলা চালালে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একইসঙ্গে হরমুজ পুনরায় খুলে দিতে তেহরানের দু’দিনের প্রস্তাবটি মেনে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে, রোববার হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ ব্যবহার করায় মাইনের আঘাতে ৩টি তেলের ট্যাঙ্কারে আগুন লাগে বলে জানায় আইআরজিসি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডেইলি স্টারকে হারিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রথম জয়

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের স্থল অবরোধ কার্যকর হওয়ার কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প

Update Time : 12:27:44 pm, Monday, 9 November 2026