আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৩%

ই-কমার্স বাজারে শক্ত অবস্থান তৈরিতে আলাদা ‘টিকটক শপ’ অ্যাপ চালু

  • MIT ERP
  • Update Time : 06:49:48 am, Monday, 9 November 2026
  • 23

ই-কমার্স বাজারে শক্ত অবস্থান তৈরিতে আলাদা ‘টিকটক শপ’ অ্যাপ চালু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে ই-কমার্স ব্যবসায় আরও শক্ত অবস্থান তৈরি করতে আলাদা অ্যাপ চালু করেছে টিকটক। ‘টিকটক শপ’ নামের নতুন অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি পণ্য কেনাকাটা, লাইভস্ট্রিম ও ছোট ভিডিও দেখে পণ্য নির্বাচন এবং অ্যাপের ভেতরেই মূল্য পরিশোধ করতে পারবেন।

পাশাপাশি থাকছে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পণ্যের সুপারিশ, বিশেষ ছাড়, অর্ডার ট্র্যাকিং ও গ্রাহকসেবা। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনে আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপটি চালু করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম পরামর্শক ম্যাট নাভারার এক পোস্টের মাধ্যমে প্রথম নতুন অ্যাপটির বিষয়টি সামনে আসে।

এত দিন মূল টিকটক অ্যাপের মধ্যেই কেনাকাটার সুবিধা দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। এবার আলাদা অ্যাপ চালুর মাধ্যমে মূল প্ল্যাটফর্মের বাইরেও ক্রেতাদের কাছে পৌঁছাতে চায় তারা। একই সঙ্গে অ্যামাজন ও টেমুর মতো প্রতিষ্ঠিত ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামার সুযোগ তৈরি হচ্ছে। অ্যাপটির বিবরণ অনুযায়ী, ব্যবহারকারীরা বিনা মূল্যে পণ্য পরিবহন সুবিধা, প্রথম অর্ডারে বিশেষ ছাড় এবং নিরাপদ পেমেন্টের সুযোগ পাবেন।

অ্যাপটির জন্য বিশেষ অফার রাখার মাধ্যমে ক্রেতাদের মূল টিকটক অ্যাপের পরিবর্তে আলাদা শপ অ্যাপে কেনাকাটায় উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। টিকটকের এই উদ্যোগকে অ্যামাজনের সঙ্গে প্রতিযোগিতার নতুন অধ্যায় হিসেবেও দেখা হচ্ছে। এর আগে অ্যামাজন টিকটকের মতো ছোট ভিডিওভিত্তিক কেনাকাটার অভিজ্ঞতা দিতে ‘ইনস্পায়ার’ নামে একটি ফিচার চালু করেছিল।

এবার টিকটকও আলাদা বাণিজ্যিক অ্যাপের মাধ্যমে অ্যামাজনের মতো প্রতিষ্ঠানের বাজারে আরও শক্ত অবস্থান নিতে চাইছে। তবে নতুন অ্যাপটি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে চালু করা হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে টিকটকের পক্ষ থেকেও টেকক্রাঞ্চের প্রশ্নের জবাব দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি টিকটক বর্তমানে গেম, রেস্তোরাঁর নির্দেশিকা, ক্রীড়াবিষয়ক হাব, হোটেল বুকিং ও স্বল্পদৈর্ঘ্য নাটকের মতো নতুন সেবায় যুক্ত হচ্ছে।

পেমেন্ট সেবার ক্ষেত্রেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সিটিজেনস ব্যাংক পিএলসির ইছাপুরা উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন

ই-কমার্স বাজারে শক্ত অবস্থান তৈরিতে আলাদা ‘টিকটক শপ’ অ্যাপ চালু

Update Time : 06:49:48 am, Monday, 9 November 2026