আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

উত্তরায় হোটেলের গ্রিলবিহীন জানালা থেকে পড়ে তরুণের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 06:52:07 pm, Sunday, 8 November 2026
  • 21

উত্তরায় হোটেলের গ্রিলবিহীন জানালা থেকে পড়ে তরুণের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার গ্রিলবিহীন জানালা থেকে পড়ে মাহমুদুল হাসান সিয়াম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত হোটেল অ্যাম্বাসেডরে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ময়মনসিংহের মুক্তাগাছা থানার বানিয়াবাড়ি গ্রামের সেলিম মিয়ার ছেলে। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, শুটিংয়ের কাজে পাঁচ দিন আগে সিয়ামসহ কয়েকজন ওই হোটেলে ওঠেন। এর আগেও তারা সেখানে অবস্থান করেছেন।

হোটেলে থেকে বিভিন্ন স্থানে শুটিংয়ে যেতেন তারা। তাদের কাজ মডেলিংসংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, শনিবার বিকেলে হোটেলটির পঞ্চম তলার একটি কক্ষের জানালা দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান সিয়াম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে রোববার সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এসআই আলমগীর হোসেন আরও জানান, প্রাথমিকভাবে জানালা দিয়ে পড়ে সিয়ামের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানায়, ঘটনার সময় সিয়ামের সঙ্গে রিসান (২৩), মিম চৌধুরী (২০) ও আমিরা খান (২২) নামে তিনজন ছিলেন।

তাদের আটক করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিসান ও মিমের মধ্যে সম্পর্ক থাকার তথ্য পাওয়া গেছে। তবে সিয়ামের সঙ্গে আমিরার কোনো সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ। এ বিষয়ে আমিরা পুলিশকে জানিয়েছেন, সিয়াম তার পূর্বপরিচিত। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন এসআই আলমগীর হোসেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আগামীকাল শুরু হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

উত্তরায় হোটেলের গ্রিলবিহীন জানালা থেকে পড়ে তরুণের মৃত্যু

Update Time : 06:52:07 pm, Sunday, 8 November 2026