আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ক্ষমতায় টিকে থাকতে আদালতের দ্বারস্থ নেতানিয়াহুর দল লিকুদ

  • MIT ERP
  • Update Time : 04:38:34 pm, Sunday, 8 November 2026
  • 21

ক্ষমতায় টিকে থাকতে আদালতের দ্বারস্থ নেতানিয়াহুর দল লিকুদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইসরাইলের সাধারণ নির্বাচনে হেরে যাওয়ার পর নতুন কৌশল নিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ। আরব দলগুলোর বিরুদ্ধে অবৈধভাবে ভোটার ট্র্যাকিংয়ের অভিযোগ এনে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে দলটি।

শনিবার (৭ নভেম্বর) টাইমস অব ইসরায়েলকে এ কথা জানিয়েছেন লিকুদের আইনজীবী। লিকুদের দাবি, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ভোটারদের গতিবিধি ট্র্যাক করে উপস্থিতি বাড়িয়েছে আরব দলগুলো, যা নেতানিয়াহুর জোটকে সংখ্যাগরিষ্ঠতা থেকে বঞ্চিত করেছে। এ বিষয়ে জেরুজালেম জেলা আদালতে ১৭ নভেম্বরের মধ্যে আপিল করা হবে। তবে স্বাধীন পর্যবেক্ষক সংস্থা ‘সিভিলিয়ান ইলেকশন গার্ড’ জানিয়েছে, এই ধরনের নিষিদ্ধ অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করেছে স্বয়ং লিকুদ পার্টির কর্মীরাই (৩২%)। এছাড়া নির্বাচন নিয়ে চলা দুটি প্রধান জালিয়াতির তদন্তও প্রমাণের অভাবে প্রায় ভেস্তে গেছে। নির্বাচন কমিশন এসব অভিযোগ আমলে না নিয়ে ফলাফল চূড়ান্ত করায় তা প্রেসিডেন্ট আইজাক হারজোগের কাছে জমা দেওয়া হয়েছে। পার্লামেন্টে ৬৭ জন সংসদ সদস্যের সমর্থনে বিরোধী দল ‘য়াশার’-এর নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিতে চলেছেন প্রেসিডেন্ট, যেখানে নেতানিয়াহুর পক্ষে সমর্থন রয়েছে মাত্র ৪৬ জনের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মধুমতি নদীর ভাঙনে কৃষকের ফসলি জমি বিলীন

ক্ষমতায় টিকে থাকতে আদালতের দ্বারস্থ নেতানিয়াহুর দল লিকুদ

Update Time : 04:38:34 pm, Sunday, 8 November 2026