আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

চলতি আমন মৌসুমে ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ও দাম জানাল সরকার

  • MIT ERP
  • Update Time : 04:18:57 pm, Sunday, 8 November 2026
  • 14

চলতি আমন মৌসুমে ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ও দাম জানাল সরকার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। ৩৫ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে। এছাড়া ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় খাদ্যমন্ত্রী মন্ত্রী জানান, ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, উৎপাদন কমে যাওয়ায় সুগন্ধিচাল রপ্তানি করছে না সরকার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চলতি আমন মৌসুমে ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ও দাম জানাল সরকার

Update Time : 04:18:57 pm, Sunday, 8 November 2026