আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

স্বচ্ছতা ও জবাবদিহির আহ্বান জানালেন এমপি টিপু

  • MIT ERP
  • Update Time : 03:51:52 pm, Sunday, 8 November 2026
  • 14

স্বচ্ছতা ও জবাবদিহির আহ্বান জানালেন এমপি টিপু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নওগাঁর মান্দায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম মাধ্যম। সমবায় সমিতিগুলো স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে পরিচালনা করতে হবে। সদস্যদের স্বার্থ রক্ষার পাশাপাশি সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রশিদ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা সমবায় কার্যালয়ের সরকারি পরিদর্শক শফিকুল ইসলাম ও উজ্জ্বল কুমার কবিরাজ, নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভের ব্যবস্থাপক বেদারুল ইসলাম, জোতবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সম্রাট এবং আজিজ কো-অপারেটিভের শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আলমাছের পরিবর্তে কারাবন্দি নিরপরাধ আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

স্বচ্ছতা ও জবাবদিহির আহ্বান জানালেন এমপি টিপু

Update Time : 03:51:52 pm, Sunday, 8 November 2026