আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

সমবায়ের মাধ্যমে আত্মমর্যাদাশীল জাতি গঠন সম্ভব: পানি সম্পদ প্রতিমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 03:38:00 pm, Sunday, 8 November 2026
  • 20

সমবায়ের মাধ্যমে আত্মমর্যাদাশীল জাতি গঠন সম্ভব: পানি সম্পদ প্রতিমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সমবায়ের মাধ্যমে আত্মমর্যাদাশীল জাতি গড়ে তোলা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। রোববার দুপুরে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও সমবায় কার্যালয় আয়োজিত ৫৫তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘পুরুষেরা আত্মনির্ভরশীল হওয়ার জন্য সমবায় করতে হবে। তারা যেন শুধু বিপননের জন্য নয়, বিভিন্ন ধরনের সমবায় সমিতি করে দলবদ্ধ হয়ে শুরু করে। তাহলে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ। নারী-পুরুষ সবাইকে সমবায়ের আওতায় এনে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে।’

এর আগে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রায় কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গোপালগঞ্জের সাতাপারে বেদে শিশুদের শিক্ষা ও সংস্কৃতি রক্ষায় দিলশাদুল হক শিমুলের উদ্যোগ

সমবায়ের মাধ্যমে আত্মমর্যাদাশীল জাতি গঠন সম্ভব: পানি সম্পদ প্রতিমন্ত্রী

Update Time : 03:38:00 pm, Sunday, 8 November 2026