পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির পাবনা জেলার বীমা গ্রাহকদের মধ্যে ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) কোম্পানিটির পাবনা জেলা কার্যালয়ের নিজস্ব হলরুমে চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দ্রুত বীমা দাবি পরিশোধের লক্ষ্যে কোম্পানির চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন, নির্বাহী পরিচালক মো. মোকলেছুর রহমান, এসজিএম মো. তানভীন আল-আজাদ নাঈমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির জেনারেল ম্যানেজার (উত্তর) মো. শফিকুর রহমান। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকদের বীমা দাবি দ্রুত পরিশোধের উদ্যোগের অংশ হিসেবে এ চেক বিতরণ করা হয়েছে।





















