আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

চাঁদপুরে পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: ৪৪ গ্রেপ্তার, ২৫ কিশোর গ্যাং সদস্য আটক

  • MIT ERP
  • Update Time : 02:15:32 pm, Sunday, 8 November 2026
  • 41

চাঁদপুরে পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: ৪৪ গ্রেপ্তার, ২৫ কিশোর গ্যাং সদস্য আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৪৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে পুলিশ ৬০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা উদ্ধার করে।

শনিবার (৭ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব থানা পুলিশ এ কার্যক্রমে অংশ নেয়। রোববার (৮ নভেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ১২ জন, ফরিদগঞ্জ থানায় ৮ জন, মতলব দক্ষিণ থানায় ২ জন, মতলব উত্তর থানায় ৪ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন, শাহরাস্তি থানায় ২ জন এবং কচুয়া থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে হাইমচর থানায় একজন, ফরিদগঞ্জ থানায় ২ জন, মতলব উত্তর থানায় একজন এবং শাহরাস্তি থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় হাইমচর ও ফরিদগঞ্জ থানা পুলিশ ২ পিস করে মোট ৪ পিস ইয়াবা এবং মতলব উত্তর ও শাহরাস্তি থানা পুলিশ যথাক্রমে ২০ ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, হাইমচর থানায় ৪ জন, ফরিদগঞ্জ থানায় ৫ জন, মতলব দক্ষিণ থানায় ৪ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন এবং কচুয়া থানায় ৫ জনসহ মোট ২৫ জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের মধ্যে ২৪ জনকে যাচাই-বাছাই শেষে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৩১, আটক ৯ কিশোর

চাঁদপুরে পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: ৪৪ গ্রেপ্তার, ২৫ কিশোর গ্যাং সদস্য আটক

Update Time : 02:15:32 pm, Sunday, 8 November 2026