আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

চীনের সহায়তায় মুক্তারপুর সেতুর সংস্কারকাজ শেষ, শিগগির শুরু হতে পারে দ্বিতীয় সেতু নির্মাণ

  • MIT ERP
  • Update Time : 02:41:23 pm, Monday, 9 November 2026
  • 12

চীনের সহায়তায় মুক্তারপুর সেতুর সংস্কারকাজ শেষ, শিগগির শুরু হতে পারে দ্বিতীয় সেতু নির্মাণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চীন সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (মুক্তারপুর সেতু) সংস্কার প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) মুন্সীগঞ্জের Dhali’s Amber Nivaas Resort-এ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন, চীনা দূতাবাসের কাউন্সেলর Song Yang এবং প্রকল্প বাস্তবায়নকারী চীনা প্রতিষ্ঠান China Railway 18th Bureau Group Co. Ltd.-এর International Branch-এর জেনারেল ম্যানেজার Xue Dewen।

এ ছাড়া বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, প্রকৌশলী, পরামর্শকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও চীনের প্রতিনিধিরা সংস্কার করা মুক্তারপুর সেতুর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, চীনা দূতাবাসের কাউন্সেলর এবং সেতু বিভাগের সচিব বক্তব্য দেন।

বক্তারা বলেন, মুক্তারপুর সেতু মুন্সীগঞ্জসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা, পণ্য পরিবহন, মানুষের যাতায়াত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেতুটির কাঠামোগত নিরাপত্তা, কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ ও চীন সরকারের যৌথ সহযোগিতায় সংস্কার প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। তাঁদের মতে, এ প্রকল্প দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অবকাঠামো উন্নয়নে পারস্পরিক সহযোগিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ।

বক্তারা প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তাঁরা বলেন, এ উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে গুরুত্বপূর্ণ সেতু ও যোগাযোগব্যবস্থা নির্মাণে চীন ভবিষ্যতে আরও বেশি ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে ২০২৪ সালের ১০ জুলাই স্বাক্ষরিত Exchange of Letters-এর মাধ্যমে মুক্তারপুর সেতু সংস্কার প্রকল্পের দ্বিপক্ষীয় সহযোগিতার আনুষ্ঠানিক ভিত্তি তৈরি হয়। চীনের প্রতিষ্ঠান China Railway 18th Bureau Group Co. Ltd. প্রকল্পটির EPC Contractor হিসেবে দায়িত্ব পালন করে। ২০২৫ সালের ১৫ নভেম্বর শুরু হওয়া সংস্কারকাজ ২০২৬ সালের ২১ অক্টোবর সফলভাবে শেষ হয়।

প্রকল্পের আওতায় সেতুর বিয়ারিং প্রতিস্থাপন, বিমের নিচের অংশের শক্তিবৃদ্ধি ও কাঠামোগত সংস্কার করা হয়েছে। পাশাপাশি ফুটপাতের স্টিল প্লেট ও স্ল্যাব সংস্কার এবং প্রতিস্থাপন, স্টিল মেইনটেন্যান্স প্ল্যাটফর্ম ও ভার্টিক্যাল ল্যাডার স্থাপন, সেতুর রেলিং উন্নয়ন, রিফ্লেক্টিভ রোড স্টাড ও রোড মার্কিং স্থাপন এবং পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন করা হয়েছে।

এ ছাড়া পর্যবেক্ষণ পয়েন্ট নির্মাণ ও উন্নয়ন, Seismic Locking Device স্থাপন এবং প্রয়োজনীয় নির্দেশনামূলক ও গতিসীমাসংক্রান্ত সাইনবোর্ড স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। সংস্কারকাজ শেষ হওয়ার পর বাংলাদেশ ও চীনের প্রতিনিধিদের অংশগ্রহণে যৌথ কারিগরি পরিদর্শন করা হয়। প্রকল্পের আওতায় As-built Drawings, রক্ষণাবেক্ষণ ম্যানুয়াল, হস্তান্তরসংক্রান্ত চেকলিস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কারিগরি নথিপত্র প্রস্তুত ও হস্তান্তরের ব্যবস্থাও করা হয়েছে।

পাশাপাশি বাংলাদেশি প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। প্রকল্পটির জন্য দুই বছর মেয়াদি Quality Warranty Period নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ ও চীনের প্রতিনিধিরা মঞ্চে উপস্থিত হয়ে প্রকল্পের External Technical Acceptance Certificate আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এর মধ্য দিয়ে মুক্তারপুর সেতু সংস্কার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতার জন্য চীন সরকার, চীনা দূতাবাস, China Railway 18th Bureau Group Co. Ltd., প্রকল্পের পরামর্শক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি জানান, দুই দেশের সহযোগিতার ধারাবাহিকতায় অতি শিগগির দ্বিতীয় মুক্তারপুর সেতু (১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) নির্মাণের কাজ শুরু হবে বলে তাঁরা আশাবাদী। সেতুটি নির্মিত হলে বাংলাদেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চীনের সহায়তায় মুক্তারপুর সেতুর সংস্কারকাজ শেষ, শিগগির শুরু হতে পারে দ্বিতীয় সেতু নির্মাণ

Update Time : 02:41:23 pm, Monday, 9 November 2026