বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্প, গাছের চারা বিতরণ, যুব গণজমায়েত ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
প্রতিনিধিদের পাঠানো খবরÑ মেহেরপুর : যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের উদ্যোগে শহরের কোর্ট মোড় থেকে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাথুলী সড়কে জেলা সভাপতি জাহিদুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরান।
এ ছাড়া বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলীসহ নেতারা। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : পাকুন্দিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, গাছের চারা বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহাসিক ঈদগাহ ময়দানে আহ্বায়ক মিজানুর রহমান সুমন খানের সভাপতিত্বে যুব গণজমায়েতে বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সহসভাপতি বাবু জীবন চন্দ্র দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, কামাল উদ্দিন ও হাবিবুর রহমান দুলাল। এ ছাড়া বক্তব্য দেন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জজ ও মোস্তফা কামাল জুয়েল এবং ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম উজ্জ্বল।
যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, পৌর আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব মশিউল হক উজ্জ্বল অনুষ্ঠান সঞ্চালনা করেন। নেছারাবাদ (পিরোজপুর) : নেছারাবাদে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজিয়েট একাডেমির সামনে থেকে র‍্যালিটি ইন্দেরহাট ও মিয়ারহাট বন্দর প্রদক্ষিণ করে ফজিলা রহমান মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম লিটু, সোহেল মৃধা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তপু রায়হান, যুবনেতা আজিম হাওলাদার, কাজী রাকিব, রনি, খোকন, নুর জামাল ও সুমন হোসেন, আখতার হোসেন, মোহাম্মদ মিঠু। কেশবপুর (যশোর) : কেশবপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে ত্রিমোহিনী মোড় চত্বরে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান মধু। পৌর সদস্য সচিব মেহেদী বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন যুবদল নেতা আব্দুল গফুর, জাহাঙ্গীর কবীর মিন্টু, মেহেদী হাসান হিমেল, মেহেদি হাসান শিপন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অহেদুর রহমান অন্তু প্রমুখ। ভান্ডারিয়া (পিরোজপুর) : ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে থানা পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন যুবদলের সাবেক সদস্য সচিব শামীম হাওলাদার।
উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার, পৌর যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্সিসহ নেতারা। শেষে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্ত করা হয়। রৌমারী (কুড়িগ্রাম) : রৌমারীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান পলাশের সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আলহাজ আজিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন বিএনপির সদস্যসচিব মুস্তাফিজুর রহমান রঞ্জু।
বক্তব্য দেন আহসান হাবীব কাজল, নাজিউল ইসলাম রোমান, ওয়ালিদ বিন বকুল, মমিনুল ইসলাম, লাল মিয়া প্রমুখ। বাউফল (পটুয়াখালী) : বাউফলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল, সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। পৌরশহরে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাসভবনের সামনে থেকে বর্ণাঢ্য মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও পৌর বিএনপির সহসভাপতি শাজাহান হাওলাদার। পরে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা। পাঁচবিবি (জয়পুরহাট) : পাঁচবিবিতে কেক কাটা ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে পাঁচমাথায় সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন প্রধান। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী মাস্টার। যুবদলের সদস্য রিপন আকন্দের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান আনিছ।
এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য লিটন আরেফিন, যুবনেতা শফিকুল ইসলাম, মিজানুর রহমান মিজান, রহিদুল ইসলাম, মাহমুদ হোসেন মামুন, জেলা যুবদলের সদস্য রাজীব ফয়সাল, ঢাবির সাবেক ছাত্রনেতা মামুন খান ও যুবনেতা রাজ খানসহ অন্য নেতারা। নাগরপুর (টাঙ্গাইল) : নাগরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
র‍্যালি শেষে এমপির বাসভবনে যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। এ সময় আরও বক্তব্য দেন মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সহসভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু।
‎‎ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানার নেতৃত্বে র‍্যালিতে পৌর শহরের কালীবাড়ি রোড হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনের সামনে দেশ ও জাতির কল্যাণ এবং আন্দোলনের সাফল্য কামনা করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
র‍্যালিতে অংশ নেন বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উত্তর জেলা যুবদলের সদস্য জহিরুল ইসলাম সুমন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সুজন, নবীন দলের আহ্বায়ক শাহিনুল ইসলাম কাঞ্চন প্রমুখ।





















